দেশে পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে একটি ‘ন্যাশনাল মাস্টারপ্ল্যান’ প্রণয়নের উদ্দেশ্যে অংশীজনদের অংশগ্রহণে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কার্যালয়ে গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর গায়েল মার্টিন। স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ ফারুক। কর্মশালায় বেজার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিনিয়োগকারী, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি