ফলে দেশটির অর্থনীতির আকার দাঁড়িয়েছে ১ দশমিক ৯ ট্রিলিয়ন দিরহাম বা প্রায় ৫১ হাজার ৭২০ কোটি ডলারে। ইউএইর সরকারি তথ্য সংস্থা ওয়ামের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অর্থনীতির এ বড় অগ্রগতির মূলে রয়েছে তেলবহির্ভূত খাত। খাতটির বার্ষিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ দশমিক ৫ ট্রিলিয়ন দিরহামে পৌঁছেছে। খবর দ্য ন্যাশনাল