ভিয়েতনামে ক্ষুদ্র ও পারিবারিক ব্যবসার আয়কর ৩০% কমানোর প্রস্তাব

অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে ছোট ও পারিবারিক প্রতিষ্ঠানগুলোর জন্য আয়কর ৩০ শতাংশ কমানোর উদ্যোগ নিয়েছে ভিয়েতনাম সরকার।

যেসব প্রতিষ্ঠানের বার্ষিক রাজস্ব ১০ বিলিয়ন ডং (প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলার) পর্যন্ত, মূলত তারাই এ ছাড় পাবে। অনুমোদনের জন্য চলতি মাসেই প্রস্তাবটি দেশটির পার্লামেন্টে তোলা হবে। সরকারি বিবৃতিতে জানানো হয়, প্রস্তাবিত কর ছাড় ২০২৬ ও ২০২৭ সালের জন্য প্রযোজ্য হবে। নির্ধারিত রাজস্ব সীমার মধ্যে থাকা পারিবারিক ব্যবসা, ব্যক্তিগত ব্যবসায়ী ও অতি ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো এ সুবিধার আওতায় আসবে। ভিয়েতনাম সরকারের মতে, এ পদক্ষেপ ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও উৎপাদন বাড়াতে উৎসাহিত করবে। ফলে সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। খবর দি এজ মালয়েশিয়া

আরও