যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের নিট আমদানি আগামী বছর কমতে পারে। এ সময় মোট আমদানি নেমে যেতে পারে দৈনিক গড়ে ১৯ লাখ ব্যারেলে, যা ১৯৭১ সালের পর সর্বনিম্ন। সম্প্রতি ‘শর্ট টার্ম এনার্জি আউটলুক’ শীর্ষক ডিসেম্বরের সংস্করণে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। খবর রয়টার্স।
ইআইএ জানায়, যুক্তরাষ্ট্রে আগামী বছর অভ্যন্তরীণভাবে জ্বালানি তেল উত্তোলন বাড়তে পারে। অন্যদিকে এ সময় কমতে পারে জ্বালানি পরিশোধন কার্যক্রম, যা আমদানি কমা ভূমিকা রাখবে।
উল্লেখ্য, কোনো দেশের জ্বালানি তেল আমদানির পরিমাণ রফতানি থেকে বেশি হলে তাকে নিট আমদানি বলা হয়।
ইআইএ আরো জানায়, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র দৈনিক গড়ে ১ কোটি ৩৫ লাখ ২০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করতে পারে। এদিকে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো দৈনিক গড়ে ১ কোটি ৬০ লাখ ব্যারেল জ্বালানি তেল পরিশোধন করবে, যা চলতি বছরের তুলনায় দৈনিক গড়ে দুই লাখ ব্যারেল কম।