ইন্দোনেশিয়ার কয়লা রফতানি কমেছে। চলতি বছরের প্রথম ৮ মাসে (জানুয়ারি-আগস্ট) আগের বছরের একই সময়ের তুলনায় রফতানি হ্রাস পেয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ। ইন্দোনেশিয়ার পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, এ আট মাসে মোট ২২ কোটি ৭৭ লাখ টন কয়লা রফতানি করেছে দেশটি। তবে রফতানির পরিমাণ কমলেও আয় বেড়েছে। আলোচিত সময়ে ইন্দোনেশিয়া ১ হাজার ৬৫৮ কোটি ডলারের কয়লা রফতানি করেছে, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩১ শতাংশ বেশি। আন্তর্জাতিক বাজারে দাম বেশি থাকায় পরিমাণ কমলেও রাজস্ব আয় কিছুটা বেড়েছে। কাস্টম কর্তৃপক্ষের গতকাল প্রকাশিত রিপোর্টের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।