ইরানে মার্কিন হামলায় ফের অনিশ্চয়তা, জ্বালানি তেলের দাম বাড়ল ২ শতাংশ

আজ সকালে ব্রেন্ট ফিউচার ব্যারেলপ্রতি ১ ডলার ৯৮ সেন্ট বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৯৮ ডলার ১২ সেন্টে পৌঁছায়। অথচ আগের সেশনে দাম কমেছিল ৭ শতাংশ

মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর পর আজ এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দামের উত্থান ঘটে ২ শতাংশেরও বেশি। হরমুজ প্রণালি পুনরায় খুলবে সম্প্রতি এমন আশাবাদ দেখা দিলেও নতুন পরিস্থিতি দুই দেশের মধ্যে সম্ভাব্য চুক্তিকে অনিশ্চিত করে তুলেছে বলে মত বিশ্লেষকদের। খবর রয়টার্স।

আজ সকালে ব্রেন্ট ফিউচার ব্যারেলপ্রতি ১ ডলার ৯৮ সেন্ট বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৯৮ ডলার ১২ সেন্টে পৌঁছায়। অথচ আগের সেশনে দাম কমেছিল ৭ শতাংশ।

অন্যদিকে অপরিশোধিত জ্বালানি তেলের মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআর) ব্যারেলপ্রতি ৯১ ডলার ৭৯ সেন্টে বিক্রি হচ্ছে, যা সর্বশেষ লেনদেন মূল্যের তুলনায় সামান্য বেশি। তবে শুক্রবারের লেনদেন বন্ধের সময়ের তুলনায় ৪ ডলার ৮১ সেন্ট বা ৫ শতাংশ কম। মেমরিয়াল ডে ছুটির কারণে গতকাল যুক্তরাষ্ট্রে কোনো সেটেলমেন্ট হয়নি।

অনলাইন ট্রেডিং প্লাটফর্ম মুমু অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী মাইকেল ম্যাকার্থি বলেন, রাতের বেলার লেনদেনে উভয় চুক্তির দাম কমলেও দক্ষিণ ইরানে মার্কিন হামলা এবং হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণ ব্রেন্টের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে এবং ব্রেন্ট ও ডব্লিউটিআই-এর মধ্যে ব্যবধান বাড়িয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ‘কিছুদিন সময় লাগতে পারে’, যা সংঘাত দ্রুত শেষ হওয়ার আশাকে নাকচ করে দেয়। এর আগেই মার্কিন বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। একে ‘প্রতিরক্ষামূলক’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করে ওয়াশিংটন।

আরও