পাম অয়েলের রেফারেন্স মূল্য বাড়িয়েছে মালয়েশিয়া

মালয়েশিয়া সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে অপরিশোধিত পাম অয়েলের রেফারেন্স মূল্য বাড়িয়েছে।

মালয়েশিয়া সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে অপরিশোধিত পাম অয়েলের রেফারেন্স মূল্য বাড়িয়েছে। এতে রফতানি শুল্ক উন্নীত হয়েছে সর্বোচ্চ ১০ শতাংশে। বৃহস্পতিবার মালয়েশীয় পাম অয়েল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল রফতানিকারক দেশ মালয়েশিয়া। দেশটি সেপ্টেম্বরে সরবরাহযোগ্য প্রতি টন পাম অয়েলের রেফারেন্স মূল্য নির্ধারণ করেছে ৪ হাজার ৫৩ দশমিক ৪৩ রিঙ্গিত (৯৬২ ডলার ১২ সেন্ট)। আগস্টে মালয়েশিয়ায় পাম অয়েলের রেফারেন্স মূল্য ছিল টনপ্রতি ৩ হাজার ৮৬৪ দশমিক ১২ রিঙ্গিত। এ সময় রফতানি শুল্ক ছিল ৯ শতাংশ।

মালয়েশিয়ার পাম অয়েল রফতানি কর কাঠামো অনুসারে, প্রতি টন ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৪০০ রিঙ্গিত দামের মধ্যে থাকলে শুল্কহার ৩ শতাংশ থেকে শুরু হয়। দাম ৪ হাজার ৫০ রিঙ্গিত ছাড়ালে শুল্কহার সর্বোচ্চ ১০ শতাংশে পৌঁছায়।

আরও