ডায়মন্ড শিল্পে আসিয়ানের দিকে ঝুঁকছে ভারত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের চাহিদা কমার প্রভাব মোকাবেলায় ভারতীয় ডায়মন্ড শিল্প দেশীয় বাজার এবং উদীয়মান আসিয়ান দেশগুলোর দিকে মনোনিবেশ করছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের চাহিদা কমার প্রভাব মোকাবেলায় ভারতীয় ডায়মন্ড শিল্প দেশীয় বাজার এবং উদীয়মান আসিয়ান দেশগুলোর দিকে মনোনিবেশ করছে। রাশিয়া থেকে আসা হীরার ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা সম্পর্কে উদ্বেগ থেকেই এ পরিবর্তন আনা হচ্ছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড। 

জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের (জিজেইপিসি) প্রধান বিপুল শাহ জানান, রাশিয়ার হীরা ব্যবসার জন্য পশ্চিমা দেশগুলোর অর্থায়ন বন্ধ করার আশঙ্কা থেকেই রাশিয়ান বংশোদ্ভূত হীরার ব্যবসা নিয়ে আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য উন্নত অর্থনীতি এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে কিনা তা এখনো অনিশ্চিত।

যদি নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয় তবে হীরা শিল্প আসিয়ানের দেশগুলো যেমন ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো নতুন বাজারের দিকে তাদের মনোযোগ দেবে। সাম্প্রতিক প্রদর্শনীগুলো এরই মধ্যে যথেষ্ট ব্যবসায়িক লেনদেন দেখেছে, যা শিল্পের ভবিষ্যতের স্থিতিস্থাপকতা নির্দেশ করে।

যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনা বাজারের হীরার চাহিদা আগের তুলনায় কমেছে, তবে ডি বিয়ার্স ফরেভারমার্কের ভাইস প্রেসিডেন্ট অমিত প্রতিহারি ভারতীয় বাজার সম্পর্কে আশাবাদী।

আরও