ফি ছাড়া ক্রেডিট কার্ড চালু করল প্রাইম ব্যাংক

দেশে প্রথমবারের মতো ফি ছাড়া ক্রেডিট কার্ড ‘জিরো বাই প্রাইম ব্যাংক’ চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

দেশে প্রথমবারের মতো ফি ছাড়া ক্রেডিট কার্ড ‘জিরো বাই প্রাইম ব্যাংক’ চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নতুন কার্ডটির উদ্বোধন ঘোষণা করেন প্রাইম ব্যাংকের কনজিউমার ব্যাংকিং বিভাগের ডিএমডি এম নাজিম এ চৌধুরী ও ভিসার কান্ট্রি ম্যানেজার সব্বির আহমেদ। জিরো বাই প্রাইম ব্যাংক একটি ভিসা সিগনেচার কার্ড, যা কোনো রকম ইস্যু ফি, বার্ষিক ফি, রিনিউয়াল ফি, ইএমআই প্রসেসিং ফি, এমএফএস ট্রান্সফার ফি কিংবা গোপন কোনো চার্জ ছাড়াই প্রিমিয়াম সুযোগ-সুবিধা নিশ্চিত করে। দেশের ক্রেডিট কার্ড বাজারে এটি প্রথম উদ্যোগ, যেখানে কোনো ধরনের ফি থাকছে না। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের কথা মাথায় রেখে কার্ডটিতে একটি খাঁজ রাখা হয়েছে, যা আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করবে। গ্রাহকরা নির্দিষ্ট ওয়েবসাইটে বা নিকটস্থ প্রাইম ব্যাংকের শাখায় গিয়ে সহজেই এ কার্ডের জন্য আবেদন করতে পারবেন। —বিজ্ঞপ্তি

আরও