পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। যে কারণে দেশের পুঁজিবাজারেও এ সময় লেনদেন বন্ধ থাকবে। দীর্ঘ এ ছুটি সমন্বয় করে ঈদের আগে দুই শনিবার পুঁজিবাজারে লেনদেন চালু থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ঈদের ছুটির দীর্ঘ সময়সূচি পুষিয়ে নিতে এবং বিনিয়োগকারীদের সুবিধার্থে ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন পুঁজিবাজার খোলা থাকবে। ঈদুল আজহার ছুটির পর ১৫ জুন থেকে আগের সময়সূচি অনুযায়ী পুঁজিবাজারের লেনদেন চালু হবে।
এর আগে ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন পুঁজিবাজার বন্ধ ছিল। এর মধ্যে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল ছিল ঈদের ছুটি। আর গত ২৮ ও ২৯ মার্চ এবং ৪ ও ৫ এপ্রিল ছিল সাপ্তাহিক ছুটি।