ভারতীয় কাস্টমস সুপারের মৃত্যুতে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানি শুরু হওয়ায় কথা ছিল আজ। কিন্তু ভারতীয় কাস্টমস সুপারের মৃত্যুতে বাণিজ্য বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সেই সঙ্গে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ।

হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চ থেকে গতকাল ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিন হিলি শুল্ক স্টেশনে সিআ্যন্ডএফ এজেন্টদের সব কার্যক্রম বন্ধ ছিল। আজ থেকে এজেন্টদের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এর ফলে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হওয়ার কথা ছিল।

তিনি আরো বলেন, আজ ভারতীয় কাস্টমসের এক সুপার মারা গেছেন। এ কারণে দেশটির ব্যবসায়ীরা বাংলাদেশে পণ্য রফতানি বন্ধের ঘোষণা দিয়েছেন। আগামীকাল সকাল থেকে পুনরায় দুই দেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

এদিকে ঈদের ছুটি শেষে বন্দরের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। বন্দরের ভেতরে আটকে থাকা আগে আমদানীকৃত পণ্য খালাস শুরু করেছেন তারা। সেই সঙ্গে বন্দরের অভ্যন্তরীণ অন্য সব কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ নেই। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্ট যাত্রীরা এ পথ দিয়ে যাতায়াত করতে পারবেন।

আরও