ওয়ালটন ও চার বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষর

দেশের চারটি প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিশ্ববিদ্যালয় চারটি হলো আইইউটি, রুয়েট, কুয়েট ও শাবিপ্রবি।

দেশের চারটি প্রকৌশল, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিশ্ববিদ্যালয় চারটি হলো আইইউটি, রুয়েট, কুয়েট শাবিপ্রবি। সম্প্রতি চার বিশ্ববিদ্যালয়ের ২৬ জন বিশিষ্ট শিক্ষক গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করেন। সে সময় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ওয়ালটনের আলাদা চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এমডি প্রকৌশলী গোলাম মুর্শেদ। চুক্তির ফলে আন্ডারগ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের থিসিস, কারখানায় ইন্টার্নশিপ ট্রেনিংসহ অন্যান্য বিষয়ে উভয় প্রতিষ্ঠান কাজ করবে।

আরও