সাপ্তাহিক পুঁজিবাজার

ডিএসইএক্স সূচক কমেছে ১ শতাংশ

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৫৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৫৩২ পয়েন্ট।

গত সপ্তা‌হের পাঁচ কার্যদিব‌সে দে‌শের প্রধান পুঁজিবাজা‌র ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনে নিম্নমুখিতা দেখা গেছে। এ সময় ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের চেয়ে ১ শতাংশ কমেছে। পাশাপাশি এক্সচেঞ্জটির অন্যান্য সূচকেও ছিল নিম্নমুখী প্রবণতা। এছাড়া দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তা‌হে সূচক আগের সপ্তাহের চেয়ে কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৫৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৫৩২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ১০৪ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১০০ পয়েন্ট।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ২৯০টির ও অপরিবর্তিত ছিল ১৪টির। আর লেনদেন হয়নি ২৬টির। গত সপ্তাহে সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, ইউসিবি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার।

খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে বস্ত্র খাতের শেয়ারের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২৯ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১০ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল সাধারণ বীমা খাত। তৃতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল লেনদেনের ১০ দশমিক ৫ শতাংশ। প্রকৌশল খাত ৭ দশমিক ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল মোট লেনদেনের ৭ দশমিক ১ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে বেশির ভাগ খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। সবচেয়ে বেশি ৬ দশমিক ৪ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে মিউচুয়াল ফান্ড খাতে। এছাড়া সাধারণ বীমা খাতে ৫ দশমিক ২ শতাংশ, সেবা খাতে ৪ দশমিক ৯ শতাংশ, তথ্যপ্রযুক্তি খা‌তে ৩ দশমিক ৬ শতাংশ ও সিরামিক খাতে ৩ দশমিক ৪ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে ইতিবাচক রিটার্ন এসেছে পাট খাতে ৯ দশমিক ৬ শতাংশ, কাগজ খাতে দশমিক ৬ শতাংশ, টেলিকম খাতে দশমিক ৩ শতাংশ।

সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ১ শতাংশ কমে ১৪ হাজার ৬৬১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৮৩২ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে প্রায় ১ শতাংশ কমে ৯ হাজার ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯ হাজার ১০১ পয়েন্ট।

সিএসইতে গত সপ্তাহে ৭৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ২২০টির আর অপরিবর্তিত ছিল ১৪টির শেয়ারদর।

আরও