এক ডলারে ২৫ লাখ ইরানি রিয়াল

দেশটির মুক্তবাজারে মার্কিন ডলারের বিনিময় হার ২৫ লাখ রিয়াল অতিক্রম করে নতুন ইতিহাস তৈরি হয়েছে।

চরম মূল্যস্ফীতি ও কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে বড় দরপতনের মুখে পড়েছে ইরানের জাতীয় মুদ্রা রিয়াল। দেশটির মুক্তবাজারে মার্কিন ডলারের বিনিময় হার ২৫ লাখ রিয়াল অতিক্রম করে নতুন ইতিহাস তৈরি হয়েছে।

ইরানের বৈদেশিক মুদ্রাবাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাশিজির তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার ডলারের বিনিময় হার ৩ দশমিক ৮৪ শতাংশ বেড়ে ২ দশমিক ৫৪২ মিলিয়ন বা ২৫ লাখ ৪২ হাজার রিয়ালে গিয়ে পৌঁছায়। দিনের এক পর্যায়ে এর দর সর্বোচ্চ ২ দশমিক ৫৪৮ মিলিয়নে ওঠে।

বাজার বিশ্লেষকরা বলছেন, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলা, ক্রমাগত সামরিক সংঘাত ও সমুদ্রপথে মার্কিন নৌ-অবরোধ ইরানের ভঙ্গুর অর্থনীতিকে আরো বিপর্যস্ত করে তুলেছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলতে থাকা উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অবরোধের যৌথ চাপে রিয়ালের ধারাবাহিক পতন থামছে না। খবর আনাদোলু

আরও