মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি

সুদহার অপরিবর্তিত রাখল ইসিবি

ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) সুদহার অপরিবর্তিত রেখেছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি)।

ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) সুদহার অপরিবর্তিত রেখেছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি)। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকটির প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে জানান, অঞ্চলটিতে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার নিচে নামলেও নীতিনির্ধারকরা মনে করছেন, পরিস্থিতি এখনো ঠিক জায়গায় রয়েছে। তারা একটিমাত্র পরিসংখ্যান দেখে তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চান না। বরং প্রতিটি বৈঠকে নতুন তথ্য দেখে ধীরে ও হিসাব করে সিদ্ধান্ত নেবেন। খবর ইউরো নিউজ।

ইউরোস্ট্যাটের প্রাথমিক তথ্য অনুসারে, জানুয়ারিতে ইউরোজোনে মূল্যস্ফীতি নেমে এসেছে ১ দশমিক ৭ শতাংশে, ডিসেম্বরে যা ছিল ২ ও নভেম্বরে ২ দশমিক ১ শতাংশ। মূল্যস্ফীতির এ পতনের প্রধান কারণ জ্বালানির মূল্য তীব্রভাবে কমে যাওয়া। আগের বছরের ‍তুলনায় কমার হার ছিল ৪ দশমিক ১ শতাংশ।

২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইউরোজোনের জিডিপি বেড়েছে দশমিক ৩ শতাংশ। এ প্রবৃদ্ধির প্রধান চালক ছিল সেবা খাত, বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং এআই-সম্পর্কিত খাত। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্নে ইউরোপ স্পষ্টভাবে পিছিয়ে পড়ছে, এমন ধারণা নাকচ করে দিয়েছেন লাগার্দে। বরং এআই-সম্পর্কিত কর্মকাণ্ডে বেসরকারি বিনিয়োগ বাড়ার দিকেই ইঙ্গিত করেন তিনি।

আরও