১০ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন পুঁজিবাজারে

দেশের পুঁজিবাজারে তিনদিন ধরে সূচকে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

দেশের পুঁজিবাজারে তিনদিন ধরে সূচকে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩৫ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। তবে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর প্রথম দিকে ঊর্ধ্বমুখী ছিল সূচক। তবে ১৫ মিনিট পর শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকায় পয়েন্ট হারাতে থাকে সূচক। দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১০ দশমিক ১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৬ দশমিক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৭ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল ৪ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, গ্রামীণফোন, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের শেয়ার।

ডিএসইতে গতকাল ২৩৫ কোটি ৫০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৭৮ কোটি টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৯৯টির, কমেছে ২১০টির আর অপরিবর্তিত ছিল ৮৮টির বাজারদর।

দেশের আরেক পুঁজিবাজার সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১৪ দশমিক ৭ পয়েন্ট কমে ৮ হাজার ১০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ২৬ দশমিক ৮ পয়েন্ট কমে ১৩ হাজার ২৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ৯৫টির আর অপরিবর্তিত ছিল ৩৫টির বাজারদর। গতকাল সিএসইতে ৮ কোটি ৭০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ কোটি ২০ লাখ টাকা।

আরও