ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম গতকাল কমেছে। এ সময় বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি টন পাম অয়েলের দাম নেমে এসেছে ৪ হাজার ৪২৫ রিঙ্গিতে (১ হাজার ৫৫ ডলার)। এটি আগের দিনের তুলনায় ৫০ রিঙ্গিত বা ১ দশমিক ১২ শতাংশ কম। খবর বিজনেস রেকর্ডার।
বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলো বায়োফুয়েল উৎপাদনের জন্য কতটা ভোজ্যতেল (যেমন সয়াবিন তেল) ব্যবহার করতে হবে, এ নিয়ে লক্ষ্য নির্ধারণ করে। বিনিয়োগকারীরা ধারণা করেছিলেন, সয়াবিন তেলের জন্য বরাদ্দ বাড়বে। কিন্তু নিয়মে তেমন সুযোগ রাখা হয়নি। ফলে ভোজ্যতেলটির দাম কমে গেছে, যার প্রভাব পড়েছে পাম অয়েলের দামে। এছাড়া রিঙ্গিতের বিনিময় হার কমে যাওয়াও পাম অয়েলের দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।