প্রিমিয়াম টাইগ্রিস ওয়াটার হিটার সিরিজ উন্মোচন

নিজেদের মাইক্রোওয়েভ ওভেন আনল হায়ার বাংলাদেশ

স্থানীয় চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পণ্যের পরিসর বাড়ানোর পাশাপাশি আরো নিরাপদ, স্মার্ট ও সুবিধাজনক গৃহস্থালি সমাধান দেয়ার লক্ষ্যে এ পদক্ষেপ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন প্রিমিয়াম টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটার এবং দেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেনের সিরিজ বাজারে এনেছে হায়ার বাংলাদেশ লিমিটেড। গতকাল রাজধানীর গুলশানে হায়ারের ফ্ল্যাগশিপ স্টোরে পণ্যগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

স্থানীয় চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পণ্যের পরিসর বাড়ানোর পাশাপাশি আরো নিরাপদ, স্মার্ট ও সুবিধাজনক গৃহস্থালি সমাধান দেয়ার লক্ষ্যে এ পদক্ষেপ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে হায়ার বাংলাদেশ লিমিটেডের সিইও ফ্যান জিং, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর আশরাফুল আলম ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

‘শকপ্রুফ ওয়াটার হিটার, সেফ অ্যাজ আনপ্লাগড’ ধারণা সামনে রেখে তৈরি টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটারে রয়েছে উন্নত হিটিং প্রযুক্তি ও সুপার টাইটানিয়াম এনামেল ট্যাংক। সিরিজটিতে রয়েছে প্রিমিয়াম গোল্ডেন ফিনিশের ৩৫ ও ৪৫ লিটারের হরাইজন্টাল ও ৩০ লিটারের ভার্টিক্যাল মডেল। ‘নো হ্যাংগিং, নো ড্রিলিং’ সুবিধা থাকায় ৩০ লিটারের ভার্টিক্যাল মডেলের ওয়াটার হিটার স্থাপনে প্রচলিত পদ্ধতিতে ওয়াল মাউন্টিং বা দেয়ালে ড্রিলিংয়ের প্রয়োজন হয় না। ফলে বাড়তি কোনো ঝামেলা ছাড়াই নিজেদের সুবিধামতো যেকোনো স্থানে এটি বসানো যায় বলে এ সময় জানানো হয়।

ওয়াটার হিটারের পাশাপাশি হায়ার বাজারে এনেছে তিন ধরনের মাইক্রোওয়েভ ওভেন। এর মধ্যে রয়েছে ২০ লিটারের সোলো, ২৩ লিটারের গ্রিল ও ৩০ লিটারের কনভেকশন মডেল। এর মধ্যে ৩০ লিটারের ফ্ল্যাগশিপ মডেলটিতে মাইক্রোওয়েভ, গ্রিল, কনভেকশন ও এয়ার ফ্রাইয়ের সুবিধা থাকায় একই ওভেনে বিভিন্ন ধরনের রান্না করা যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতেও বিশ্বজুড়ে উদ্ভাবিত নতুন প্রযুক্তির সঙ্গে স্থানীয় গ্রাহকদের চাহিদার সমন্বয় করে আরো উন্নত ও ব্যবহার উপযোগী পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। একই সঙ্গে গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা দেয়ার মাধ্যমে স্মার্ট ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে চায় হায়ার।

আরও