সামিট এলএনজি টার্মিনালের নতুন এমডি ও সিইও সাইদুল আলম

সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি (প্রা.) লিমিটেডের (এসএলএনজি) নতুন এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুল আলম।

সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি (প্রা.) লিমিটেডের (এসএলএনজি) নতুন এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুল আলম। সম্প্রতি সামিটের পরিচালনা পর্ষদ তাকে এ পদে নিয়োগ দিয়েছে।

২০১৮ সাল থেকে সাইদুল আলম সামিট এলএনজি টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত। প্রকল্প পরিচালক হিসেবে তিনি কক্সবাজারের মহেশখালীতে অফশোরে অবস্থিত টার্মিনালটির উন্নয়ন ও কমিশনিং কার্যক্রমের নেতৃত্ব দেন, যেখানে তিনি জিওশান এন্ট্রোপোজ, ম্যাকগ্রেগর এএস এবং পিএসএ মেরিনের মতো সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। সামিট এলএনজি টার্মিনালটি ছয় কিলোমিটার দীর্ঘ সাবসি পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত। নতুন দায়িত্ব গ্রহণের আগে সাইদুল আলম টার্মিনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মেরিন ও জ্বালানি খাতে তিন দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন সাইদুল আলমের অফশোর ও অনশোর এলএনজি এবং এলপিজি টার্মিনাল বাস্তবায়নে বিশেষ দক্ষতা রয়েছে। এর আগে তিনি এমওএল ট্যাংকশিপ ম্যানেজমেন্ট এশিয়া (সিঙ্গাপুর), ওশান ট্যাংকারস (সিঙ্গাপুর) এবং কে লাইনের (জাপান) মতো প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন।

সাইদুল আলম বাংলাদেশ মেরিন একাডেমি থেকে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। পরে তিনি অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। বর্তমানে সাইদুল আলম ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অর্থনীতিতে দ্বিতীয় মাস্টার্সে অধ্যয়নরত। এছাড়া তিনি সিঙ্গাপুর মেরিটাইম একাডেমি থেকে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ক্লাস ১ সার্টিফিকেট অব কম্পিটেন্সিতে অ্যাডভান্সড ডিপ্লোমা করেছেন। পাশাপাশি তিনি সিঙ্গাপুর মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি কর্তৃক অনুমোদিত একজন সার্টিফায়েড ক্লাস ১ মেরিন ইঞ্জিনিয়ার অফিসার।

সাইদুল আলম বিভিন্ন পেশাগত সংগঠনের সক্রিয় সদস্য। এর মধ্যে লন্ডনের ইনস্টিটিউট অব মেরিন ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সিঙ্গাপুর মেরিটাইম অফিসার্স ইউনিয়ন উল্লেখযোগ্য। —বিজ্ঞপ্তি

আরও