হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে। সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে কেজিতে ৫ টাকা কমেছে পণ্যটির দাম।

গতকাল হিলি বাজারে দেখা যায়, প্রতিটি দোকানে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দুদিন আগে প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি বাজারের পেঁয়াজবিক্রেতা শাকিল খান বণিক বার্তাকে বলেন, ‘‌কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতে কৃষকরা তাদের কাছে থাকা পেঁয়াজ বাজারে ছাড়েননি। ফলে মোকামে চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি দেখা দেয়। সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে যায়। মোকামে যে পেঁয়াজের দাম ১ হাজার টাকা মণ ছিল তা বেড়ে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা হয়েছে। বর্তমানে আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় এবং কৃষকরা বাজারে পেঁয়াজ ছাড়ায় সরবরাহ কিছুটা বেড়ে দাম কমে এসেছে।’

আরও