জাপানে এপ্রিলে কমেছে মূল্যস্ফীতি

জাপানে গত এপ্রিলে মূল্যস্ফীতি কমেছে প্রত্যাশার চেয়েও বেশি।

সরকারি তথ্য অনুযায়ী, তাজা খাবার বাদে অন্যান্য পণ্যের ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি মার্চের ১ দশমিক ৮ শতাংশ থেকে কমে এপ্রিলে ১ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকদের ধারণা ছিল, এ হার ১ দশমিক ৭ শতাংশ হতে পারে। হাইস্কুলের টিউশন ফিতে সরকারি ভর্তুকি বৃদ্ধি ও চালসহ কিছু খাদ্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে জাপান সরকার। এছাড়া আগের মাসে শুরু হওয়া সরকারের জরুরি ভর্তুকি কর্মসূচির কারণে এপ্রিলে জ্বালানি তেলের দামও কমেছে। খবর জাপান টুডে

আরও