ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু

মোট বিনিয়োগের ৫০ শতাংশ এসেছে বিভিন্ন ব্যাংক থেকে। এছাড়া ব্যক্তিগত বিনিয়োগকারীরা প্রায় ১০ শতাংশ, করপোরেট বিনিয়োগকারীরা ৯ শতাংশ এবং মিউচুয়াল ফান্ডগুলো ৯ শতাংশ বিনিয়োগ করেছে।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের (ইউসিবিআইএল) মাধ্যমে যমুনা ব্যাংক পিএলসির সাবঅর্ডিনেটেড বন্ড ভি-এর আওতায় ৮০০ কোটি টাকা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বন্ডটির লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট। বন্ড থেকে সংগৃহীত অর্থ বাংলাদেশ ব্যাংকের সংশোধিত রেগুলেটরি ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক অনুযায়ী যমুনা ব্যাংকের টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে।

বন্ডটিতে বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারী অংশ নিয়েছেন। মোট বিনিয়োগের ৫০ শতাংশ এসেছে বিভিন্ন ব্যাংক থেকে। এছাড়া ব্যক্তিগত বিনিয়োগকারীরা প্রায় ১০ শতাংশ, করপোরেট বিনিয়োগকারীরা ৯ শতাংশ এবং মিউচুয়াল ফান্ডগুলো ৯ শতাংশ বিনিয়োগ করেছে। বাকি অর্থ এসেছে অন্যান্য শ্রেণীর বিনিয়োগকারীদের কাছ থেকে।

লেনদেন সম্পন্ন হওয়া উপলক্ষে ঢাকায় যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দীন আহমেদ এবং ইউসিবি ইনভেস্টমেন্টের ফাউন্ডিং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীরসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউসিবি ইনভেস্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, এ লেনদেনের মাধ্যমে দেশের ডেট ক্যাপিটাল মার্কেটে প্রতিষ্ঠানটির সক্ষমতা আরো দৃঢ়ভাবে প্রতিফলিত হয়েছে। গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি ৬১টি ইনভেস্টমেন্ট ব্যাংকিং লেনদেন সম্পন্ন করেছে। এসব লেনদেনের মাধ্যমে গ্রাহকদের জন্য ১৭ হাজার কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।

আরও