ব্লক মার্কেটে ১৪১ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৪১ কোটি ৩৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১০৫ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক, রেনাটা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ম্যারিকো বাংলাদেশ, এনসিসি ব্যাংক, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ ও গ্রামীণফোন।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ওরিয়ন ইনফিউশনের সবচেয়ে বেশি ৩৬ কোটি ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৮২ টাকা ২০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ১৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১৬ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের ১২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১৮৪ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের ৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৭ টাকা ৯০ পয়সায়।

গত সপ্তাহে ব্লক মার্কেটে রেনাটার ৮ কোটি ২৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪২৯ টাকা ২০ পয়সায়। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫ কোটি ৬৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৯ টাকা ২০ পয়সায়। ম্যারিকো বাংলাদেশের ৪ কোটি ৩৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২ হাজার ৭৮০ টাকা ২০ পয়সায়।

এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে এনসিসি ব্যাংকের ৩ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১২ টাকা ৬০ পয়সায়। জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫২৫ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে গ্রামীণফোনের ২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৪৫ টাকা ১০ পয়সায়।

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৪২ শতাংশ কমে ৫ হাজার ২৪১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ৬০০ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৭ দশমিক ২৮ শতাংশ কমে ২ হাজার ১১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ১৬৯ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৬ শতাংশ কমে ১ হাজার ৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১১৬ পয়েন্ট।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৯২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ৩২৫টির ও দর অপরিবর্তিত ছিল ৮টির।

আরও