বিশ্বজুড়ে আকাশপথের যাত্রী সংখ্যা কমেছে

মূলত মধ্যপ্রাচ্যের এয়ারলাইনসগুলোর ব্যবসায় স্থবিরতার কারণে বৈশ্বিক উড়োজাহাজ পরিবহন খাতে এর প্রভাব পড়েছে।

মধ্যপ্রাচ্য যুদ্ধ ও জ্বালানি তেলের দাম বাড়ায় এক কঠিক সময় পার করছে বৈশ্বিক উড়োজাহাজ খাত। এর মধ্যে গত আগস্টে পরিবহন খাতটিতে যাত্রী সংখ্যা কমেছে দশমিক ৮ শতাংশ। মূলত মধ্যপ্রাচ্যের এয়ারলাইনসগুলোর ব্যবসায় স্থবিরতার কারণে বৈশ্বিক উড়োজাহাজ পরিবহন খাতে এর প্রভাব পড়েছে। আন্তর্জাতিক উড়োজাহাজ পরিবহন সংস্থা (আইএটিএ) গত বুধবার এ তথ্য জানায়।

সংস্থাটির তথ্যানুযায়ী, গত আগস্টে বিশ্বজুড়ে উড়োজাহাজের যাত্রী চাহিদা আশঙ্কাজনকভাবে কমেছে। একই সঙ্গে আন্তর্জাতিক রুটে মধ্যপ্রাচ্যের এয়ারলাইনসগুলোর যাত্রী পরিবহন ১৪ দশমিক ২ শতাংশ কমেছে। আইএটিএর স্থায়িত্ব ও অর্থনৈতিক নীতিবিষয়ক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ মেরি ওয়েনস থমসেন জানান, ২০২৫ সালের আগস্টের তুলনায় বিশ্বব্যাপী উড়োজাহাজে যাতায়াত কমার মূল কারণ মধ্যপ্রাচ্যের সংকট। খবর আনাদোলু

আরও