কৌশল, উদ্ভাবন ও মেধার মহারণে ‘বিজস্টার সিজন ভি’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং কমিউনিকেশন ক্লাবের আয়োজনে দেশের অন্যতম প্রতিযোগিতামূলক বিজনেস স্ট্র্যাটেজি কম্পিটিশন ‘বিজস্টার সিজন ভি’-এর গ্র্যান্ড ফিনালে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় টাইটেল স্পন্সর হিসেবে ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, পাওয়ার্ড বাই স্পন্সর কেডিএস গ্রুপ এবং কো-স্পন্সর হিসেবে যুক্ত ছিল সেভেন রিংস সিমেন্ট ও ডিডিএন। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে এ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর এবং অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন অ্যাকাউন্টিং কমিউনিকেশন ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজর প্রফেসর ড. মোহাম্মদ মোরশেদুর রহমান, কো-ফ্যাকাল্টি অ্যাডভাইজর সহযোগী অধ্যাপক রুমানা আক্তার এবং বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকরা।

চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের মূল্যায়ন করেন দেশের করপোরেট দুনিয়ার বিশিষ্ট ব্যক্তিত্ব ও অভিজ্ঞ পেশাজীবীদের নিয়ে গঠিত একটি মর্যাদাপূর্ণ জাজ প্যানেল। বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন—রেকিত-এর সাপ্লাই ডিরেক্টর মোহাম্মদ জিয়া উদ্দিন, শুন শিং সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মার্কেটিং, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সিনিয়র জেনারেল ম্যানেজার এবিএম ইফতেখেল আলম সিদ্দিকী এবং কেডিএস আরএমজি সলিউশনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আসিফ মো. তানভীর হোসাইন (এফসিএ)। তাদের সুচিন্তিত মূল্যায়ন এ প্রতিযোগিতাকে আরো বেশি প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ করে তোলে।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনাল রাউন্ডে শ্রেষ্ঠত্ব অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দল ‘দ্য ল্যানিস্টার’। বিজয়ী দল প্রাইজমানি হিসেবে ১ লাখ টাকা লাভ করে। এছাড়া প্রথম রানার্সআপ হওয়া দল ‘এক্সিট স্ট্র্যাটেজি’ ৭০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্সআপ হওয়া দল ‘হেইট অর গ্লোরি’ ৫০ হাজার টাকা প্রাইজমানি অর্জন করে। পাশাপাশি ফাইনালে অংশগ্রহণকারী অন্য দলগুলোর প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রাইজমানি দেয়া হয়।

আরও