চকোলেটের বাজারে মূল্যবৃদ্ধির আভাস

চলতি বছর চকোলেটের বাজারে বড় আকারে মূল্যবৃদ্ধির আভাস দিয়েছে লিন্ডট অ্যান্ড স্প্রুয়েংলি।

চলতি বছর চকোলেটের বাজারে বড় আকারে মূল্যবৃদ্ধির আভাস দিয়েছে লিন্ডট অ্যান্ড স্প্রুয়েংলি। সম্প্রতি নিজেদের পণ্যের দামে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন সুইস কোম্পানিটি। এর সঙ্গে বৈশ্বিক চকোলেটের বাজারের প্রবণতা সম্পর্কে ধারণা দিয়েছেন এর কর্মকর্তারা। খবর রয়টার্স।

লিন্ডটের প্রধান আর্থিক কর্মকর্তা মার্টিন হাগ গতকাল জানান, চলতি বছর আবারো তারা চকোলেটের দাম বাড়াবেন। তবে এবার দাম বাড়ার হার আগের তুলনায় বেশি হবে।

গত বছর ৬ দশমিক ৩ শতাংশ দাম বাড়ায় লিন্ডট। কিন্তু তা কোকো বিনের মূল্যবৃদ্ধি মোকাবেলায় যথেষ্ট ছিল না বলে মন্তব্য করেন মার্টিন হাগ।

তিনি বলেন, ‘আগামীতে আমাদের আরো দাম বাড়াতে হবে। ২০২৫ সালে আমরা ডাবল ডিজিট শতাংশে দাম বাড়াব।’

চকোলেটের মূল্যবৃদ্ধির এ প্রবণতা একক কোম্পানির জন্য প্রযোজ্য হবে এমন নয়। কোকো বিনের কারণে এর প্রভাব পুরো বাজারে পড়বে। মার্টিন হাগ বলেন, ‘ভবিষ্যতে চকোলেটের দাম বর্তমানের তুলনায় বেশি হবে। এটা শুধু লিন্ডট চকোলেটের জন্য নয়, সব চকোলেটের জন্য প্রযোজ্য হবে।’

আরও