মালেক স্পিনিং মিলসের ১০৭ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিং মিলস পিএলসির গত সপ্তাহে ১০৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের ২ দশমিক ২৭ শতাংশ ছিল মালেক স্পিনিংয়ের দখলে। সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারটির সমাপনী দর ৪৬ টাকা। মালেক স্পিনিংয়ের শেয়ার সপ্তাহ শেষে ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মালেক স্পিনিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪ পয়সা, যেখানে এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৭৮ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ১৫ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে মালেক স্পিনিংয়ের ইপিএস হয়েছে ৭ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৩৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬০ টাকা ৬৩ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে মালেক স্পিনিং। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরে একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ১৪ পয়সা। গত ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৩ টাকা ৭৪ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মালেক স্পিনিং। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ৩ টাকা ৭২ পয়সা। গত ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৬ টাকা ৭৭ পয়সায়।

২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিং মিলস পিএলসির অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৯৩ কোটি ৬০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৮৩০ কোটি ১৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৩৬ লাখ। এর ৪৭ দশমিক ৩৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৭২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৭ দশমিক ৯৪ শতাংশ শেয়ার রয়েছে।

আরও