চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ডেস্কটপ ও ল্যাপটপসহ সব ধরনের কম্পিউটার বিক্রি আগের বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৬ শতাংশ কমেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী মোট ৬ কোটি ৫৭ লাখ ইউনিট কম্পিউটার বাজারে সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ডেস্কটপ কম্পিউটার বিক্রি হয়েছে ১ কোটি ৩৯ লাখ ইউনিট, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ কম। অন্যদিকে ল্যাপটপ বা নোটবুক সরবরাহ হয়েছে ৫ কোটি ১৭ লাখ ইউনিট। এ বিভাগে বিক্রি কমেছে ৪ দশমিক ২ শতাংশ।
ওমডিয়ার প্রধান বিশ্লেষক বেন ইয়ে জানান, বছরের প্রথম প্রান্তিকে মেমোরি ও স্টোরেজের (র্যাম ও হার্ডডিস্ক) দাম হঠাৎ অনেক বেড়ে যায়। এর প্রভাব পড়ে দ্বিতীয় প্রান্তিকে কম্পিউটারের দামের ওপর। খবর ওমডিয়া