যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রায় ২০ শতাংশ কর্মী বিদায় নিচ্ছেন বলে জানান এক মুখপাত্র। তার ভাষ্যমতে, প্রায় ৩ হাজার ৮৭০ জন কর্মী সংস্থাটি ছাড়বেন। তবে এ সংখ্যা কিছুটা কমবেশি হতে পারে। এ ছাঁটাই বা পদত্যাগের পরও প্রায় ১৪ হাজার কর্মী সংস্থাটিতে কর্মরত থাকবেন। তবে এত বড় রদবদলের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। খবর ও ছবি রয়টার্স