সাংবাদিকদের সালমান এফ রহমান

দেশে ডলার সংকট কমলেও দাম বেশি

বর্তমানে দেশে ডলারের সংকট কমলেও দাম বেশি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বর্তমানে দেশে ডলারের সংকট কমলেও দাম বেশি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল দুপুরে রাজশাহীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘ডলারের এখন কিন্তু ওই ধরনের সংকট নেই। কিছুদিন আগে ডলার পাওয়াই যাচ্ছিল না। এখন কিন্তু ডলার আছে। ডলারের কোনো সংকট নেই। রেটটা বেশি আছে, সেটা নিয়ে আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা হয়েছে। তিনিও কিছু পদক্ষেপ নিয়েছেন। আশা করি, দ্রুত সময়ের মধ্যে ডলারের রেট একটা জায়গায় দাঁড়াবে।

গতকাল রাজশাহীর বায়া এলাকায় আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ আয়োজিত ইজতেমা পরিদর্শন করেন সালমান এফ রহমান। ইজতেমা ময়দানে যাওয়ার আগে আমচত্বর এলাকায় আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের আমির অধ্যাপক মুহম্মাদ আসাদুল্লাহ আল গালিবের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালমান এফ রহমান।

সময় আসন্ন রমজানে কোনো ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা।

তিনি বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা যে কাজটা করে, তার জন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার সংসদে খাদ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। কয়েক দিনের মধ্যে উনি সারা দেশের ডিসি-এসপিদের ঢাকায় ডাকছেন। তাদের উনি নির্দেশ দেবেন, কীভাবে ব্যবস্থা নেয়া হবে।

রমজান সুন্দরভাবেই শেষ হবে আশা প্রকাশ করে সালমান এফ রহমান বলেন, ‘রমজানের আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি পাওয়ার প্রশ্নগুলো হয়। আবার রমজান খুব সুন্দরভাবেই শেষ হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, রমজানও আল্লাহর রহমতে আমরা ভালোভাবেই কাটাব। কোনো সমস্যা হবে না। দোকানদাররা যদি পণ্য মজুদও করে, তাহলে সেটা যদি সে রমজানে না ছাড়ে, তাহলে তার লোকসান হবে। ওই সময় যদি সে মালটা না ছাড়ে, তাহলে রমজানের পর সেটা নষ্ট হয়ে যাবে। তাই তাকে বিক্রি করতেই হবে। তখন আর বেশি দাম নেয়া যাবে না। তাই কোনো সমস্যা হবে না।

আরও