আলুর সরবরাহ চেইন শক্তিশালী করতে প্রযুক্তিগত সমাধানের ওপর গুরুত্বারোপ

দেশের আলু খাতকে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি ধাপে শক্তিশালী করে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করতে কৌশলগত অগ্রাধিকার, প্রযুক্তিগত সমাধান এবং কার্যকর নীতিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেছেন আলু বিশেষজ্ঞরা।

দেশের আলু খাতকে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি ধাপে শক্তিশালী করে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করতে কৌশলগত অগ্রাধিকার, প্রযুক্তিগত সমাধান এবং কার্যকর নীতিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেছেন আলু বিশেষজ্ঞরা। রাজধানীর কুড়িলে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল আয়োজিত ‘আলু উৎসব ২০২৫’ শীর্ষক এক সেমিনারে এ মতামত উঠে এসেছে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) উদ্যোগে আয়োজিত এ সেমিনারের ইভেন্ট পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে পোস্টমাস্টার কমিউনিকেশন।

এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) ড. মো. মাহমুদুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ।

প্যানেল আলোচনায় অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আব্দুর রহিম, কৃষি অর্থনীতিবিদ ও ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিসি) সাবেক উপাচার্য ড. জাহাঙ্গীর আলম এবং গাজীপুর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) চিফ সায়েন্টিফিক অফিসার ড. খুরশীদ আলম।

আলোচনায় বক্তারা বলেন, উৎপাদন-পরবর্তী ব্যবস্থাপনা উন্নয়ন, আধুনিক কোল্ড-চেইন অবকাঠামো গড়ে তোলা, আলু প্রক্রিয়াজাত শিল্পের সম্প্রসারণ, রফতানিযোগ্য মান নিশ্চিতকরণ এবং সমন্বিত নীতিগত সহায়তা জোরদার করা গেলে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে আলুভিত্তিক পণ্যে শক্ত অবস্থান অর্জন করতে পারবে।

আরও