ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সাফল্য উদযাপন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেঘনা ব্যাংক গতকাল এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মিজানুর রহমানের নেতৃত্বে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য উপস্থিত ছিলেন। এ সময় মেঘনা ব্যাংকের এমডি সব অংশীজন, বিশেষত ডিপোজিটর বা আমানতকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ব্যাংকের প্রতি তাদের অব্যাহত আস্থার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের কর্মকর্তারা আমানত সংগ্রহে ব্যাংকের ধারাবাহিক অগ্রগতি, গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং সুশাসনভিত্তিক ব্যাংকিং কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।