বিশ্ববাজারে বেড়েছে কয়লার দাম

বিশ্ববাজারে আবারো বেড়েছে তাপীয় কয়লার দাম।

মূলত চীনে কয়লার চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় দামে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। জুলাইয়ের শেষের দিকে প্রতি টন তাপীয় কয়লার দাম প্রায় ১৩৪ ডলারে পৌঁছেছে, যা এক মাসের মধ্যে সর্বোচ্চ। বিদ্যুতের ব্যবহার অস্বাভাবিক হারে বাড়ায় চীনে এ জ্বালানির চাহিদা তৈরি হয়। খবর হেলেনিক শিপিং নিউজ।

চীন ছাড়াও প্রধান কয়লা রফতানিকারক দেশ ইন্দোনেশিয়ার সরবরাহ সংকট বিশ্ববাজারে দাম বাড়াতে ভূমিকা রেখেছে। দেশটির কয়লা পরিবহনের প্রধান জলপথ কালিমন্তানের বারিতো নদীতে শুষ্ক আবহাওয়ায় নাব্য সংকট দেখা দিয়েছে। ফলে কয়লাবাহী বার্জ চলাচল ব্যাহত হয়েছে এবং কিছু খনি কোম্পানি চালানের ক্ষেত্রে ফোর্স ম্যাজিউর বা অনিবার্য পরিস্থিতির কারণে সরবরাহ বন্ধের ঘোষণা করতে বাধ্য হয়েছে।

আরও