বিশ্বব্যাপী ১০ হাজার কর্মী ছাঁটাই করছে প্যানাসনিক

আগামী মার্চ নাগাদ ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্যানাসনিক।

আগামী মার্চ নাগাদ ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্যানাসনিক। জাপানি ইলেকট্রনিকস জায়ান্টটি জানিয়েছে, বিস্তৃত পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। এর লক্ষ্য হলো দক্ষতা বৃদ্ধি, লোকসান কমানো ও মুনাফা বৃদ্ধি। এতে জাপানে পাঁচ হাজার ও সমানসংখ্যক কর্মী বাদ পড়বেন অন্যান্য দেশে। সিদ্ধান্তটি প্রধানত কোম্পানির বিক্রি ও প্রশাসনিক বিভাগে প্রভাব ফেলবে। এছাড়া লাভজনক হওয়ার সম্ভাবনা নেই এমন ব্যবসা বন্ধ অথবা একীভূতকরণের পরিকল্পনা করেছে প্যানাসনিক। এসব পরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে প্রায় ৮৯ কোটি ৫০ লাখ ডলার। খবর আনাদোলু

আরও