বিক্রি হ্রাস ও শুল্কচাপ

৪০০০ কর্মী ছাঁটাই করছে জাগুয়ার ল্যান্ড রোভার

যুক্তরাজ্যের বৃহত্তম গাড়ি নির্মাতা জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর) বড় ধরনের কাটছাঁটের উদ্যোগ নিয়েছে।

বিক্রি কমে যাওয়া, সাইবার হামলা ও যুক্তরাষ্ট্রের শুল্কের চাপে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে আগামী দুই বছরে প্রায় চার হাজার কর্মী ছাঁটাই হতে পারে জেএলআরে।

কর্মীদের ও তাদের ইউনিয়নকে শনিবার স্বেচ্ছায় অবসরের কর্মসূচি চালুর কথা জানিয়েছে জেএলআর। এ কর্মসূচিতে বেতনভুক্ত কর্মী ও ব্যবস্থাপনা পর্যায়ের কর্মীরা অংশ নিতে পারবেন।

জেএলআরের মালিক ভারতীয় শিল্পগোষ্ঠী টাটা মোটরস। আগামী দুই বছরে প্রতিষ্ঠানটির প্রায় ১৭০ কোটি পাউন্ড সাশ্রয় করা প্রয়োজন বলে জানান কোম্পানি সংশ্লিষ্টরা।

জেএলআরের মোট ৪৪ হাজার কর্মীর মধ্যে প্রায় ৩০ হাজারই যুক্তরাজ্যে কর্মরত। তাদের বেশির ভাগই ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের ১৪টি কারখানায় কাজ করেন। খবর দ্য গার্ডিয়ান

আরও