সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বিভিন্ন ধরনের ফি ও চার্জ আদায় করা হবে। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সোনালী ব্যাংকের ডিএমডি মো. রফিকুল ইসলাম ও বিএডিসির সদস্য পরিচালক (অর্থ) সৌরেন্দ্র নাথ সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে ব্যাংকের জিএম আকলিমা ইসলাম ও ডিজিএম মো. আমিনুর রহমান খান এবং বিএডিসির সচিব মো. আমিনুল ইসলাম ও হিসাব নিয়ন্ত্রক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।