এমআরএর মতবিনিময় সভা

ব্যাংক গড়তে চাইলে ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার আশ্বাস

ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলো (এমএফআই) সম্মিলিতভাবে একটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রস্তাব দিলে সেটি অনুমোদনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।

ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলো (এমএফআই) সম্মিলিতভাবে একটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রস্তাব দিলে সেটি অনুমোদনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল দুপুরে চট্টগ্রামে অনুষ্ঠিত ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

এমআরএর উদ্যোগে চট্টগ্রামের হালিশহরে ঋণদাতা সংস্থা মমতার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। এমআরএ অথরিটির পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্যে দেন এমআরএর নির্বাহী পরিচালক মো. নূরে আলম মেহেদী। ক্ষুদ্রঋণ সেক্টরের হালনাগাদ তথ্য উপস্থাপন করেন সংস্থার পরিচালক মোহাম্মদ কামাল হোসেন। সভায় চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর অঞ্চলের এমএফআই প্রতিনিধিরা অংশ নেন।

সভায় মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলো ডিজিটাল ব্যাংক করতে আগ্রহী। তাদের মধ্যে পাঁচ-ছয়টি প্রতিষ্ঠানের প্রতিনিধি আমার কাছে এসেছিলেন। স্বতন্ত্রভাবে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য এটা করা ব্যয়সাধ্য। সেক্ষেত্রে সম্মিলিতভাবে একটি ডিজিটাল ব্যাংক করা যেতে পারে।’

এক্ষেত্রে সেটি অনুমোদনের বিষয়ে তাদের সহায়তা করা হবে বলে জানান তিনি।

এছাড়া সভায় তিনি বলেন, ‘এমএফআইয়ের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিয়ে ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রেগুলেটরি চেঞ্জ হলে আপনাদের যদি আপত্তি থাকে তবে সেটি আমাদের জানতে পারবেন। আপনারা স্বতন্ত্র পরিচালক চান না, এ মেসেজটা আমি বোর্ডে উত্থাপন করব।’

আরও