হজ মৌসুমে জমজমাট মক্কার আবাসন খাত

পৃথিবীর নানা প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ পবিত্র নগরী মক্কায় হজ পালন করতে এসেছেন।

পৃথিবীর নানা প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ পবিত্র নগরী মক্কায় হজ পালন করতে এসেছেন। হজ মৌসুমে যাত্রী সংখ্যা ও বয়সের সীমা তুলে দেয়ায় মক্কার হোটেলগুলো কানায় কানায় পূর্ণ। আবাসন প্রতিষ্ঠান জাখের ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আজিজ আল-আবউদি জানিয়েছেন, তার নভোটেল জাখের মক্কা হোটেলের কোনো সিট আর ফাঁকা নেই। গত রমজান মাস থেকেই হজযাত্রীর সংখ্যা ঊর্ধ্বমুখী। সে সময় তার হোটেলের শতকরা ৮০টি রুম ভাড়া হয়ে গিয়েছিল, যা ২০২২ সালের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। গত বছর মক্কার হোটেলগুলোয় বুকিংয়ের হার ছিল ৬০ শতাংশ। সৌদি সরকার এরই মধ্যে ২০২৩ সালে ২০ লাখেরও বেশি হজযাত্রীকে স্বাগত জানিয়েছে। জরিপ অনুসারে, চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের তুলনায় মক্কা ও মদিনায় হোটেল বুকিংয়ের পরিমাণ যথাক্রমে ২১ দশমিক ২ ও ১৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। গত বছরের তুলনায় এ বছর মক্কা ও মদিনায় দৈনিক গড় পর্যটক সংখ্যাও যথাক্রমে বেড়েছে ৯১ দশমিক ৫ ও ৬২ শতাংশ। দেশটি ২০৩০ সালের মধ্যে বছরে তিন কোটি উমরাহ ও ৬০ লাখ হজযাত্রী আনার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে।

আরও