অনিবাসীর দেয়া সেবার উৎসে মূসক কর্তন বিবরণী চায় কেন্দ্রীয় ব্যাংক

এর আগে এক সার্কুলারে ফেসবুক, গুগল ও অ্যামাজনসহ বিভিন্ন ধরণের অনিবাসী ব্যক্তি দেয়া সেবার বিপরীতে সাধারণ প্রাধিকারের আওতায় অথবা বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমতি সাপেক্ষে বিদেশে পাঠানো রেমিট্যান্সের উপর...

অনিবাসী ব্যক্তির দেয়া সেবার বিপরীতে উৎসে মূসক কর্তন বিবরণী চায় কেন্দ্রীয় ব্যাংক। তাই এখন থেকে এ বিবরণী এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার (দক্ষিণ) কমিশনারের (কাস্টমস) কাছে পাঠাতে অনুরোধ করা হয়েছে।

আজ বুধবার বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলার ব্যাংকের প্রতি এ অনুরোধ করে বাংলাদেশ ব্যাংক।

এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের মহাব্যবস্থাপক কাজী রফিকুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হিসাব বিবরণী এনবিআরের সদস্যের (মূসক নীতি) পরিবর্তে এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার (দক্ষিণ) কমিশনারের (কাস্টমস) কাছে পাঠাতে হবে।

এর আগে এক সার্কুলারে ফেসবুক, গুগল ও অ্যামাজনসহ বিভিন্ন ধরণের অনিবাসী ব্যক্তি দেয়া সেবার বিপরীতে সাধারণ প্রাধিকারের আওতায় অথবা বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমতি সাপেক্ষে বিদেশে পাঠানো রেমিট্যান্সের উপর উৎসে কর্তিত মূসকের হিসাব বিবরণী জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) ও সংশ্লিষ্ট মূসক এজেন্ট বরাবর পাঠাতে অনুরোধ করা হয়। এসব হিসাব বিবরণী অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ের মাধ্যমে পরবর্তী মাসের সাত দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

আরও