জাপানের ইউনিক্লো বিশ্বজুড়ে পরিচিত। বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির আউটলেট রয়েছে। এবার সে পদাঙ্ক অনুসরণ করছে আরেক জাপানি পোশাক ব্র্যান্ড জিইউ। সম্প্রতি কোম্পানিটি নিউইয়র্কে একটি আউটলেট খোলার পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটির সিইও ওসামু ইউনোকি বলেন, ‘আমরা আগামী পাঁচ বছরে আমাদের বিক্রয় দ্বিগুণ করে ৪০৮ কোটি ডলারে উন্নীত করার পরিকল্পনা করছি।’ প্রতিষ্ঠানটির আগস্টে সমাপ্ত অর্থবছরে বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। জাপানে তাদের ৪৫১টি আউটলেট রয়েছে। অব্যাহত প্রবৃদ্ধির জন্য বিদেশী সম্প্রসারণকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে কোম্পানিটি। এরই মধ্যে চীনেও আউটলেট খুলেছে কোম্পানিটি। নিক্কেই এশিয়া