রাশিয়া থেকে চীনের কয়লা আমদানি বেড়েছে ৬ শতাংশ

রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ও পরিবহনসংক্রান্ত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চলতি বছরের মার্চে রাশিয়া থেকে চীনের কয়লা আমদানি বেড়েছে।

রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ও পরিবহনসংক্রান্ত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চলতি বছরের মার্চে রাশিয়া থেকে চীনের কয়লা আমদানি বেড়েছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের দেয়া তথ্যানুযায়ী, রাশিয়া থেকে গত মাসে চীন মোট ৭৩ লাখ ৩০ হাজার টন কয়লা আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি।

চীনে সবচেয়ে বেশি কয়লা সরবরাহ করে ইন্দোনেশিয়া। গত মাসে ইন্দোনেশিয়া থেকে চীনের কয়লা আমদানি ৯ শতাংশ কমে মোট ১ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টনে নেমে এসেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ১ মার্চ থেকে ইন্দোনেশিয়া সরকার কয়লার ক্ষেত্রে ন্যূনতম রফতানি মূল্য নির্ধারণ করে দেয়। এতে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি কমে যায়।

জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস আরো জানায়, মার্চে চীনের মোট কয়লা আমদানি ৬ শতাংশ কমেছে। দেশটির বন্দরে বাড়তি মজুদ ও অভ্যন্তরীণ নিম্নমুখী চাহিদা।

আরও