জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স উপহার এনসিসি ব্যাংকের

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে আধুনিক চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে এনসিসি ব্যাংক পিএলসি।

হৃদরোগে আক্রান্ত রোগীদের জরুরি ও তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিতে এ উদ্যোগ নেয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।

সম্প্রতি সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের উপস্থিতিতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়। এ সময় জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদের হাতে প্রতীকী চাবি তুলে দেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম।

অনুষ্ঠানে মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এনসিসি ব্যাংকের এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘দেশের সামগ্রিক স্বাস্থ্য ও চিকিৎসাসেবার উন্নয়নে সরকার কাজ করছে। এ খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের আরো সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।’

ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে এনসিসি ব্যাংক।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ; এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আবদুস সালাম, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম। অন্যদিকে জিয়া হার্ট ফাউন্ডেশনের পক্ষে ছিলেন পরিচালনা বোর্ডের সিনিয়র সদস্য খালেকুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির, উন্নয়ন বিষয়ক পরামর্শক অধ্যাপক ডা. শাহ্ আলম আশরাফী, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেজবাহ্ আলম ও সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

আরও