এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ঋণমান ‘এএ প্লাস’

পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপ্রেস ইন্স্যুরেন্সের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এএ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-১’।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মে ২০২৬ পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি (আলফা রেটিং)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৯ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ২৫ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৯১ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ২৯ পয়সায়।

২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপ্রেস ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৭৫ কোটি ও পরিশোধিত মূলধন ৬৫ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬০ কোটি ৫৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৫১ লাখ ৯৭ হাজার ৪৬৪। এর ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৭৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬ দশমিক ২৪ শতাংশ শেয়ার রয়েছে।

আরও