নতুন রূপে ফিরছে সনি ওয়াকম্যান

নতুন মডেলটির নাম এনডব্লিউ-ডব্লিউএম১জেডএম৩। এতে ব্যবহার করা হয়েছে স্বর্ণের প্রলেপযুক্ত তামা। এর আগে সনি ওয়াকম্যানের সর্বশেষ মডেলটি ২০২২ সালে বাজারে আসে।

আশির বা নব্বইয়ের দশকের অনেকের কাছে পরিচিত একটি নাম ‘সনি ওয়াকম্যান’। প্রযুক্তির বিকাশের সঙ্গে চাহিদা কমে যাওয়া পোর্টেবল অডিও প্লেয়ারটি এবার ফিরছে নতুন রূপে। উন্নত সাউন্ড কোয়ালিটি ও নতুন প্রযুক্তির সমন্বয়ে ওয়াকম্যানের প্রিমিয়াম মডেল আনার ঘোষণা দিয়েছে জাপানের প্রযুক্তি কোম্পানি সনি।

নতুন মডেলটির নাম এনডব্লিউ-ডব্লিউএম১জেডএম৩। এতে ব্যবহার করা হয়েছে স্বর্ণের প্রলেপযুক্ত তামা। এর আগে সনি ওয়াকম্যানের সর্বশেষ মডেলটি ২০২২ সালে বাজারে আসে।

সনি ইলেকট্রনিকস জানায়, আগামী ২৭ নভেম্বর জাপানের বাজারে নতুন ওয়াকম্যানটি বিক্রি শুরু হবে। এর দাম নির্ধারণ হয়েছে প্রায় ৬ লাখ ৫৫ হাজার ইয়েন। ডলারের হিসাবে এ মূল্য প্রায় ৪ হাজার ১৪৫ ডলার। খবর নিক্কেই এশিয়া

আরও