ভিয়েতনাম থেকে এল সাড়ে ১২ হাজার টন আতপ চাল

ভিয়েতনাম থেকে সাড়ে ১২ হাজার টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

ভিয়েতনাম থেকে সাড়ে ১২ হাজার টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট এক লাখ টন আতপ চাল আমদানি করার কথা। চুক্তি অনুযায়ী এরই মধ্যে ৭২ হাজার ৭০০ টন চাল দেশে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চট্টগ্রাম বন্দরে জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষার কাজ এরই মধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও