দেশের প্রথম শতভাগ রিসাইকেলড গ্রিন ক্রেডিট ও ডেবিট কার্ড চালু করল মেঘনা ব্যাংক

মেঘনা ব্যাংক পিএলসি দেশের প্রথম শতভাগ রিসাইকেলড প্লাস্টিক দিয়ে তৈরি গ্রিন ক্রেডিট ও ডেবিট কার্ড চালু করেছে।

মেঘনা ব্যাংক পিএলসি দেশের প্রথম শতভাগ রিসাইকেলড প্লাস্টিক দিয়ে তৈরি গ্রিন ক্রেডিট ও ডেবিট কার্ড চালু করেছে। এ উদ্যোগ ব্যাংকের টেকসই ব্যাংকিং ও পরিবেশবান্ধব কার্যক্রমের প্রতিশ্রুতির প্রতিফলন। একই সঙ্গে ‘গ্রিন প্লাটিনাম’ ও ‘উইমেন প্লাটিনাম’ নামে দুটি নতুন প্রিমিয়াম ভিসা ক্রেডিট কার্ড উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মেঘনা ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) এবং হেড অব কার্ডসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি

আরও