বাংলাদেশের ব্যাংক খাতের পূর্বাভাস নেতিবাচকে নামিয়ে এনেছে মুডিস

মুডিসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

বাংলাদেশের ব্যাংক খাতের পূর্বাভাসকে স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়ে এনেছে আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডি’স। মুডি’সের বুধবার (১২ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি ও দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে ৪.৫ শতাংশ, যা গত বছরের ৫.৮ শতাংশ থেকে উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে পারে। সংস্থাটি জানায়, অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতির উচ্চ হার বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশকে আরো জটিল করে তুলতে পারে।

মুডিসের মতে, রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা, পোশাক শিল্পের সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন এবং দেশী-বিদেশী বাজারে চাহিদা হ্রাস প্রবৃদ্ধি কমার মূল কারণ।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে গত ১৫ মাসে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার ৬% থেকে বাড়িয়ে ১০% করেছে। তবে ২০২৫ সালেও মুদ্রাস্ফীতি ৯.৮% উচ্চ হারে থাকতে পারে।

মুডি’জ সতর্ক করে বলেছে, খেলাপি ঋণের কারণে বাংলাদেশের ব্যাংকিং খাতের সম্পদ ঝুঁকি বাড়তে থাকবে।

আরও