নারায়ণগঞ্জ বিসিকে এটিএম বুথ চালু করেছে সিটিজেনস ব্যাংক

নারায়ণগঞ্জের বিসিক হোসিয়ারি শিল্পনগরীতে সম্প্রতি একটি এটিএম বুথ চালু করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি।

নারায়ণগঞ্জের বিসিক হোসিয়ারি শিল্পনগরীতে সম্প্রতি একটি এটিএম বুথ চালু করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি। পে-রোল চুক্তির আওতায় এনআর গ্রুপের কর্মীদের সুবিধার্থে স্থাপিত এ বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ডিএমডি মো. আব্দুল লতিফ। এ সময় সিটিজেনস ব্যাংকের কোম্পানি সচিব মো. ওয়াহিদ ইমাম, এনআরজি নিট কম্পোজিটের ডাইং ও অল ওভার প্রিন্টিং বিভাগের প্রধান মো. নুরুল ইসলাম, জিএম (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) আহমেদ কবির রাসেল এবং এনআর গ্রুপের পে-রোল ম্যানেজার মো. মোস্তফা কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও