ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল

বীমা শিল্পে ‘এএএ’ রেটিংপ্রাপ্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স চার দশকেরও বেশি সময় ধরে গ্রাহকদের বীম সেবা দিচ্ছে।

বর্ণাঢ্য আয়োজনে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ উপলক্ষে সোমবার কোম্পানির রেজিস্টার্ড ও প্রধান কার্যালয় গুলশান সেন্টার পয়েন্টে (১২ তলা, দক্ষিণ-ব্লক) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ইউনাইটেড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, উদ্যোক্তা ও পরিচালক, শুভানুধ্যায়ী এবং মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

বীমা শিল্পে ‘এএএ’ রেটিংপ্রাপ্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স চার দশকেরও বেশি সময় ধরে গ্রাহকদের বীম সেবা দিচ্ছে। এ দীর্ঘ যাত্রাকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি, যা প্রবৃদ্ধি, উৎকর্ষ ও সেবার প্রতি কোম্পানির অব্যাহত অঙ্গীকারেরই প্রতিফলন।

আরও