মধ্যপ্রাচ্য যুদ্ধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজ চলাচল সর্বনিম্নে নেমে এসেছে। জাহাজ ট্র্যাকিং সংস্থা কেপলারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার মাত্র একটি তেলবাহী সুপার ট্যাংকার এ জলপথ অতিক্রম করেছে, যা মে মাসের পর সর্বনিম্ন। কেপলার জানায়, ইরাক থেকে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে ‘নিউ জায়ান্ট’ নামের জাহাজটি চীনের উদ্দেশে রওনা দেয়। এরপর নতুন কোনো জাহাজ প্রণালিতে প্রবেশ করেনি। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছেছে। ঝুঁকি এড়াতে অনেক জাহাজ এখন সুয়েজ খাল দিয়ে দীর্ঘ বিকল্প পথ ব্যবহার করছে। এতে প্রায় তিন গুণ সময় নষ্ট হচ্ছে। খবর দ্য ন্যাশনাল